• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
Headline
ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান কুমিল্লায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞ: কীর্তনীয়া দলগুলোকে সম্মাননা স্মারক মতলব উত্তরে জলাতঙ্ক প্রতিরোধে পথ কুকুরের টিকাদান শুরু

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিজ্ঞান চর্চার জন্য ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে….অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

Lovelu / ৩৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক :
আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল এমপি  বলেছেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ তৈরি করতে হবে।  ‘বিজ্ঞান চর্চার জন্য ভালো প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। ২৭ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন সরকারি বিজ্ঞান কলেজকে ভালো বিজ্ঞান শিক্ষার কলেজ হিসেবে গড়ে তোলা হবে।’
বাংলাদেশ শুধু জ্ঞান ও প্রযুক্তি আমদানিই করবে না,  জ্ঞান ও প্রযুক্তি রফতানিতেও সক্ষমতা অর্জন করতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার  আশরাফুল হাসানের সভাপতিত্বে ও শিক্ষক ঢালী কামরুজ্জামান হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান মোঃ শহিদ উল্লাহ প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির সদস্য লায়ন আরিফ উল্লাহ সরকার, এখলাছপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন, শিক্ষার্থী নুসরাত জাহান প্রমুখ।
পরে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category