• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলবে ছাত্রদলের  কার্যালয় উদ্বোধন

বিএনপি জনগণ ও দেশের স্বার্থে রাজনীতি করেঃ কেন্দ্রীয় বিএনপি নেতা  ড. মোহাম্মদ জালাল উদ্দিন

Lovelu / ২১৫ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি হল জনগণের দল। বিএনপি জনগণ ও দেশের স্বার্থে রাজনীতি করে। আগামী দিনে বিএনপি জনগণকে সাথে নিয়ে আমাদের নেতা তারেক রহমান হাত ধরে দেশ এগিয়ে যাবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য, দেশকে অন্যায় অত্যাচারের হাত থেকে রক্ষা করতে আমরা চাঁদপুর-২ আসন থেকে সবাই ঐক্যবদ্ধ আছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সকলে হাতে হাত রেখে কাজ করবেন।

 

শনিবার (২৬ এপ্রিল-২০২৫) বিকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের প্রধান কার্যালয় উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, আমরা মতলব উত্তর বিএনপি ও অন্যান্য সংগঠন একটি পরিবার। পরিবারের সদস্য সবাই এক রকম না, সবাই সবকিছু পরিপক্ব নয়। আবার সবার ধ্যান জ্ঞান এক সমান না। কিন্তু যারা ভালো বুঝেন তাঁরা সবাইকে নিয়ে মিলেমিশে থাকবেন। ঐক্যবদ্ধ হয়ে চলবেন। কারণ ফ্যাসিস্টদের রুখে দিতে ঐক্যের বিকল্প নেই।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি নাগরিক শেখ আব্দুল্লাহ।

 

ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ শাহীন প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি গণি তফাদার ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব প্রিন্স মামুন মুন্সির যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মন্জুর আমিন স্বপন, ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্তার মুন্সি, উপজেলা বিএনপির সদস্য আঃ শুক্কুর মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস আহসান, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নুরে আলম অপু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের সদস্য সচিব রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল প্রধান সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

 

এর আগে বৃহত্তর মতলব উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সভাপতি মরহুম আতিক উল্যাহ সরকারের কবর জিয়ারত করেন আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category