• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

রাষ্ট্রকাঠামো ৩১ দফা প্রচারে মতলব দক্ষিণে লিফলেট বিতরণ

বিএনপি জনগণের কণ্ঠস্বর ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর : তানভীর হুদা

Lovelu / ২২৩ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে ঘুরে ঘুরে রাষ্ট্রকাঠামো ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

 

বিএনপির সূত্রে জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুলাই ২০২৩ তারিখে জাতির সামনে “রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা” ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর জেলা বিএনপি নেতারা মাঠে নেমে সাধারণ মানুষের হাতে হাতে এ দফাগুলোর বার্তা পৌঁছে দিচ্ছেন।

 

লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা তানভীর হুদা বলেন,  রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা কেবল রাজনৈতিক অঙ্গীকার নয় এটি একটি মুক্ত, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা। দেশে আইনের শাসন, সুষ্ঠু নির্বাচন, নাগরিক স্বাধীনতা ও জবাবদিহিমূলক শাসন প্রতিষ্ঠা করাই এর মূল লক্ষ্য। আজ আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি, যেন মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ১৭ বছরের শাসনব্যবস্থায় মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের কণ্ঠস্বর ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বদ্ধপরিকর। এই ৩১ দফা হলো আমাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার একটি সুস্পষ্ট নীলনকশা।

লিফলেট বিতরণ কার্যক্রমে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মৃধা, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হিরো জাকিরসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা জনগণের সঙ্গে কথা বলে ৩১ দফার প্রতিটি বিষয়ের তাৎপর্য ব্যাখ্যা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category