নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও চীফ প্রসিকিউটর (বিজিপি) অ্যাডঃ বোরহান উদ্দিন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়া হবে। গত ১৬ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষায় জাতি উন্নত লক্ষই ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচিতে শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট-২০২৫) দুপুরে চাঁদপুরের মতলব উত্তরে সুজাতপুর ডিগ্রী কলেজের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্যে রাখেন বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, জেলা বিএনপি’র সহ-সভাপতি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, জেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক তানভীর হুদা, ওসি রবিউল হক, বীর মুক্তিযুদ্ধা জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, সুজাতপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডি সভাপতি হিসেবে অ্যাডঃ বোরহান উদ্দিনকে মনোনীত করায় হয়েছে।