• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

বিএনপিকে নিষিদ্ধের দাবীতে কচুয়ায় যুবলীগের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Lovelu / ১৬৭ Time View
Update : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

ওমর ফারুক সাইম ॥

১৫ আগস্ট ও ২১ আগস্টের মাস্টারমাইন্ডদের বিচার ও সন্ত্রাসী সংগঠন বিএনপিকে নিষিদ্ধের দাবীতে কচুয়ায় যুবলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মানববন্ধন শেষে ১৫ আগস্টের মাস্টারমাইন্ড ও মানবাধিকার লংঘনকারী জিয়াউর রহমানের মরনোত্তর বিচারের দাবী, ২১ আগস্টের মাস্টারমাইন্ড ও পলাতক আসামী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার এবং কান্ডার ফেডারাল কোর্ট কর্তৃক ঘোষিত সন্ত্রাসী সংগঠনের আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবীতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন শেষে উপজেলা যুবলীগের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহপরান, সাংগঠনিক সম্পাদক মো. বোরহানউদ্দীন, দপ্তর সম্পাদক মাঈনউদ্দীন আহমেদ সবুজসহ সকল ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সম্পাদকগণ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category