• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

মতলব উত্তরের নবাগত ইউএনও'র সাথে সাংবাদিকদের মতবিনিময়

বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিন…ইউএনও আশরাফুল হাসান

Lovelu / ২২৫ Time View
Update : সোমবার, ১৩ জুন, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান বলেছেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে অংশ নিন। মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে সমাজে বিভ্রান্ত ছড়াবেন না। দেশের উন্নয়নে আমরা এক সাথে কাজ করতে চাই। সোমবার (১৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলে।

তিনি আরো বলেন, সাংবাদিকরা জাতির চতুর্থ স্তম্ভ ও দেশপ্রেমিক। দেশের সর্বস্তরের ভালো মন্দ আপনারাই তুলে ধরেন। আপনাদের সাথে নিয়েই আমি চলতে চাই। আমি এখানে নতুন, পরিবেশটাও একদম নতুন। আমার কর্মকাণ্ডে কোনো ভুল-ত্রুটি হলে আপনারা গঠনমূলক সমালোচনা করে আমাকে সংশোধনের সুযোগ দিবেন। আপনারা চেষ্টা করবেন সমাজের উন্নয়নমূলক কাজগুলো বেশি বেশি প্রচার করতে। যাতে করে এটা দেখে আরো বেশি মানুষ কাজ করতে এগিয়ে আসে। মতবিনিময়কালে নবাগত নির্বাহী অফিসার আশরাফুল হাসান বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও দৈনিক চাঁদপুর কন্ঠের ব্যূরো ইনচাজ মাহবুব আলম লাভলু,দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চাঁদপুর সংবাদ প্রতিনিধি আব্দুল লতিফ মিয়াজী, মতলব উত্তর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি ফারুক হোসেন,মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি এমএম সাইফুল ইসলাম,মতলব উত্তর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মাইটিভির প্রতিনিধি দ্বীন ইসলাম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দৈনিক বিজনেস বাংলাদেশ প্রতিনিধি গোলাম নবী খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি মমিনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলোর প্রতিনিধি জাকির হোসেন বাদশা, সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আরাফাত আল আমিন, দৈনিক চাঁদপুর দর্পন প্রতিনিধি জহিরুল হাসান মিন্টু, দৈনিক মতলবের আলো প্রতিনিধি শফিকুল ইসলাম রানা, দৈনিক একাত্তর কন্ঠ প্রতিনিধি ইসমাইল খান টিটু, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি দেওয়ান সালাউদ্দিন,সাবেক সহ-সভাপতি কবি মাহফুজুর রহমান সৌরভ, দৈনিক মাতৃভূমির খবর প্রতিনিধি আমিনুল ইসলাম আলামিন, দৈনিক চাঁদপুর প্রতিনিধি শাহিন মিয়া, দৈনিক স্বাধীন সংবাদ প্রতিনিধি তাইজুল ইসলাম সাগর,কিউটিভির প্রতিনিধি কামরুল হাসান রাব্বী,আদি বাংলার প্রতিনিধি আব্দুল আউয়াল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category