• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন ——-পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Lovelu / ৩২৯ Time View
Update : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন। সাংবাদিকতা করতে গিয়ে যেন কেউ হলুদ সাংবাদিকতায় না জড়ায় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

শনিবার( ২৬ আগস্ট) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের চিত্র যেমন জাতির সামনে ফুটে উঠে, তেমনি তথ্যনির্ভরহীন হলুদ সাংবাদিকতা জাতিকে বিভ্রান্তি করে এবং দেশের সুনাম নষ্ট করে। কারো কোন ব্যক্তিগত বিষয় নয়, বরং সাংবাদিকদের পেশাদারিত্বের ব্যাপারে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। মতলব তথা দেশের উন্নয়নে পেশাদারিত্ব ঠিক রেখে কাজ করতে হবে। তাহলে মানুষ উন্নয়নের ব্যাপারে আরো জানবে এবং সতর্ক থাকবে।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করে যাচ্ছেন। তার এই উন্নয়নের ধারা মতলবেও অব্যাহত থাকবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত আলামিন এর সঞ্চালনায় বক্তব্যে রাখেন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম সোহাগ, সদস্য প্রভাষক আলমাছ মিয়া, সাবেক সভাপতি আব্দুল লতিফ মিয়াজি, সহ-সভাপতি ইসমাইল খান টিটু, অর্থ বিষয়ক সম্পাদক বাবুল মুফতি, সদস্য জাকির হোসেন বাদশা, সদস্য মমিনুল ইসলাম, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পারভেজ পাটোয়ারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category