• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন।। স্বামী খালাস জামালপুরে ভাড়া বাসায় তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার: স্বামী পলাতক দীর্ঘদিন পর তিন বন্ধুর দেখা, গল্প-স্মৃতিচারণ আর খুনসুটিতে ফিরল হারানো দিনের স্মৃতি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবেঃ ওসি কামরুল হাসান  মতলব উত্তরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে জশনে জুলুসে ও আলোচনা সভা ইলিশের রাজধানী চাঁদপুরের নদীর বুকে সুপ্রভাত মঞ্চের স্মরণীয় আনন্দযাত্রা

বঙ্গমাতা সাংস্কৃতিক জোট তাড়াশ উপজেলা শাখার কমিটি গঠন

Lovelu / ২২৩ Time View
Update : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জ থেকেঃ

হোসনে আরা নাসরিন দোলনকে সভাপতি ও আব্দুল হান্নান সরকার  সাধারণ সম্পাদক করে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট তাড়াশ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় তাড়াশ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোন্দকার আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শামস ই এলাহী অনু। বিশেষ বক্তা ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস।

হোসনে আরা নাসরিন দোলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মেহেদি পারভেজ, রায়গঞ্জ উপজেলা শাখায় সভাপতি কে এম রফিকুল ইসলাম ও প্রভাষক আবুল হাসান খোকন।

এ সময় জেলা পরিষদের সদস্য শরীফুল ইসলাম তাজফুল, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ মাসুম রানা ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আরিফ, রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শঙ্কর কুমার দাস উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস তিন বছর মেয়াদী তাড়াশ উপজেলার নতুন কমিটি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category