• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল 

ফ্যাসিস্ট হাসিনার ক্যাডাররা ইফতার মাহফিল করতে দেয় নাইঃ তানভীর হুদা

Lovelu / ১১৯ Time View
Update : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

মতলব উত্তর উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৯ মার্চ-২০২৫) বিকেলে উপজেলার পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

 

তানভীর হুদা বলেন,এই মাঠে ২০১৩সালে এই পাঠান বাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আমরা ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম কিন্তু সে সময় ফ্যাসিস্ট হাসিনার ক্যাডার ও পুলিশ দিয়ে আমাদের নেতা কর্মীর উপর লাঠিচার্জ করেছে, ইফতারের খাবার ফেলে দিয়েছে। ফ্যাসিস্ট হাসিনার ক্যাডাররা ইফতার মাহফিল করতে দেয় নাই। আল্লাহ’র কি অশেষ রহমত গত ৫ আগষ্ট হাসিনা ও তার পরিবার সহ ভারতে পালিয়ে গেছে। এখন আপনারা কোথায়?  এসে দেখে যান এই মাঠে আজ বিএনপির হাজার হাজার নেতাকর্মী নিয়ে এই মাঠে ইফতার মাহফিল করছি।

 

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামীর নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের থেকে অনেক অনেক কঠিন হবে। আগামীর নির্বাচন নিয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

 

উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদার ও সাদুল্ল্যাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল হাসান প্রধানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম সারোয়ার মজুমদার, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরু।

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, ছেংগারচর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজ খান, ইউনিয়ন বিএনপি নেতা মো. জামাল সরকার, ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, জেলা যুবদলের সহ শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, উপজেলা তাতীদলের সভাপতি আনোয়ার প্রধান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম হানিফ, সহ ছেংগারচর পৌর বিএনপির, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category