• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
Headline
কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু আজকের শিশু আগামী দিনের দেশ গড়ার মহান সৈনিকঃ ডা. জুবাইদা রহমান

ফ্যাসিস্ট সরকার ডামি প্রার্থী দিয়ে ভোট ডাকাতি করেছে: তানভীর হুদা 

Lovelu / ৩৫৭ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

 

সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র,চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর মানুষের ভোটাধিকার হরণ করেছে, ডামি প্রার্থী দিয়ে ভোট ডাকাতি করেছে।ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এবার সেই সুযোগ নেই। রোদ-বৃষ্টি কিংবা কোনো প্রতিকূলতাই বিএনপিকে দাবিয়ে রাখতে পারবে না।জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসবে, আর তারেক রহমান হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

 

শুক্রবার (১০ অক্টোবর-২০২৫) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিপুর ভূঁইয়া বাড়িতে আয়োজিত বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে সাধারণ মানুষের ভালোবাসার দল। মা-বোনদের শতকরা ৮০ থেকে ৯০ ভাগই ধানের শীষে ভোট দেন। তারা বেগম খালেদা জিয়াকে ভালোবেসে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করে, এবং তারেক রহমানের ওপর আস্থা রেখে এবারের নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

 

তানভীর হুদা  বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার জিয়া পরিবারের ওপর যে পরিমাণ নির্যাতন চালিয়েছে, তা ইতিহাসে বিরল। গণতন্ত্রের মানসকন্যা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রেখেছে এবং সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে।

 

তিনি আরও বলেন, ২০০৭ সালে মইনুদ্দিন-ফখরুলের আমলে তারেক রহমানের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাঁকে দেশান্তরী করা হয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, কোটি কোটি মানুষের ভালোবাসা ও দোয়ার শক্তিতে তিনি আজ অক্ষত আছেন। তারেক রহমান এখন কেবল বাংলাদেশের নয়, বিশ্ব রাজনীতির নেতৃত্বে প্রশংসিত হচ্ছেন তাঁর দূরদর্শিতা, প্রজ্ঞা ও ভবিষ্যৎ ভাবনায়।

 

উঠান বৈঠকে উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ছমির আলী মেম্বারের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ আলম ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন৷ ঢাকা মহানগর তেজগাঁও থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান কবির, ষাটনল ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী খুকু, ঢাকা মহানগর শ্রমিক দলের সদস্য সোহেল প্রধান প্রমুখ।

 

এ সময়  উপস্থিত ছিলেন ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইয়াছিন মোল্লা, ছেংগারচর পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category