নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরের মতলব দক্ষিনে ভুট্টার মধ্যে কুড়িয়ে পাওয়া ২ ভরি স্বর্ন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান ও ব্যবসায়ী শাহআলম মালিককে ফিরিয়ে দিলেন। এমন ঘটনায় প্রশংসার জোয়ারে ভাসছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান ও ব্যবসায়ী শাহ আলম।
জানা যায়, ৮ মে (বৃহস্পতিবার) মতলব দক্ষিণের নবকলস এলাকায় পেন্নাই সড়কের কফিহাউজ সংলগ্ন ভুট্টার ব্যবসায়ী শাহআলম এক কৃষকের কাছ থেকে ক্রয় করা ভুট্টাভর্তি বস্তা খুলে একটি পুটলি দেখতে পান।যার মধ্যে ছিলো ২ ভরি স্বর্ন।এগুলো দোকানদার শাহ আলম বিএনপি নেতা এমদাদ হোসেন খানকে দেখালে এমদাদ হোসেন খান স্বর্নের মালিককে খুঁজে পেতে বৃহস্পতিবার ( ৮ মে ) নিজের আইডিতে ফেসবুকে একটি পোস্ট দেন। সাথে সাথেই এই সংবাদ চারদিকে ছড়িয়ে পরে।ভুট্টার সাথে পাওয়া স্বর্নের মালিক মতলব পৌরসভার ৫ নং ওয়ার্ডের উদ্দমদী গ্রামের আলী আহমদ মোল্লা উপযুক্ত প্রমানসহ হাজির হইলে ৯ মে ( শুক্রবার) গন্যমান্য ব্যক্তি শিহাব পাটোয়ারী, বিএনপি নেতা এমদাদ হোসেন খান ও স্হানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বর্নের মালিককে বুঝিয়ে ফেরত দেওয়া হয়।
এমদাদ হোসেন খানের ফেসবুকের পোস্টে লেখা ছিলো:” আসসালামু আলাইকুম। নবকলস খান কফি হাউজ সংলগ্ন শাহালম ভাইয়ের ভুট্টার দোকানে যাহারা ভুট্টা বিক্রি করেছেন, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে ভুট্টার সাথে কিছু গোল্ড / স্বর্ন পাওয়া গিয়েছে। উপযুক্ত প্রমান ও ভুট্টা বিক্রির স্লিপ নিয়ে শাহালম ভাইয়ের সাথে যোগাযোগ করার অনুরোধ করছি”।
দেড় ভরি ওজনের গলার হার,কানের দুল ছয় আনা, আংটি দুই আনা বুঝে পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন কৃষক আলী আহমদ মোল্লা।
কৃষক আলী আহমদ মোল্লা জানায়, আমার অসুস্থ স্ত্রীর বেখেয়ালির কারনে জীবনের শেষ সম্বল হারাইতে লইছিলাম। ভালা মাইনষের কাছে পরনে ফিরত পাইছি।আল্লাহ এমদাদ ভাই ও শাহালম ভাইরে ভালা রাখুক।
সাবেক উপজেলা বিএনপির সভাপতি এমদাদ হোসেন খান জানান, জানতে পেরেছি স্বর্নের মালিক এই কৃষকের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত ও খুবই অসুস্থ। তাদের গুরুত্বপূর্ণ সম্পদ ফেরত দিতে পেরে বুকটা হালকা লাগছে।আমি খুবই খুশী সবাই আমার জন্য দোয়া করবেন।