• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ফুলছড়ির গুণভরি হাইস্কুল’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Lovelu / ৩৩৯ Time View
Update : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

মো:সৈকত জামান(প্রিন্স),ফুলছড়ি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের নিজস্ব মাঠে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

গুণভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উড়িয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মজনুর রশিদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট নুরুল আমিন, ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী, উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা, প্রধান শিক্ষক মতলুবর রহমান, প্রভাষক মোসলেম উদ্দিন মাসুম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এদিন সন্ধ্যায় উড়িয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের পক্ষ থেকে চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন কে স্বর্ণের তৈরি নৌকার ব্যাচ উপহার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category