• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ফুলছড়িতে ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Lovelu / ৩৪৭ Time View
Update : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

মো:সৈকত জামান(প্রিন্স),ফুলছড়িঃ

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ১২ বছরের এক ছেলে শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে ফুলছড়ি থানা পুলিশ। সোমবার (৩০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী।

আটককৃত যুবকের নাম আশরাফুল মিয়া (২৮)। সে ফুলছড়ির উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামের মৃত্যু হামিদুল ইসলাম’র ছেলে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা নুরুন্নবী (৩৮) সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বাদি হয়ে ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করেন।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ জানুয়ারী) উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ভাষার পাড়া গ্রামের মোঃ নুরন্নবী (৩৮) এর শিশু পুত্র শাহেদ (১২) উপজেলার উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া গ্রামের খালু মজনু মিয়ার বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন গত রবিবার (২৯ জানুয়ারী) বিকালে সে তার খালাত ভাইসহ কয়েকজন একসঙ্গে বড়ই খাওয়ার জন্য কালা সোনার চরের উত্তর পাসে অবস্থিত আশরাফুলের গোয়াল বাড়ির পাশের একটি বড়ই গাছ থেকে বড়ই পাড়ছিল। এসময় উত্তর উড়িয়া গ্রামের মৃত হামিদুল ইসলামের পুত্র আসামী আশরাফুল মিয়া সকল শিশুকে ধাওয়া করে। এসময় ধাওয়া খেয়ে শিশু শাহেদ পড়ে গেলে আসামী আশরাফুল তাকে ঘটনাস্থল থেকে ধরে তার ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর পূর্বক ধর্ষণ করে ও ধর্ষনের স্বীকার শিশু যেন ঘটনাটি কাউকে না জানায় তা বলে শাষিয়ে দেয়। ধর্ষনের স্বীকার শিশু ঘটনাটি পরে তার খালাকে জানালে আসামীপক্ষ স্থানীয় ভাবে ঘটনাটি মিমাংশার কথা বলে কালক্ষেপন করে।

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলী জানায়, মামলা পেয়ে সাথে সাথে আমরা অভিযান পরিচালনা করে অভিযুক্ত কে আটক করেছি। আসামীর বিরুদ্ধে ২০০০ সালের নারী শিশু নির্যাতন আইনের ৯ (১) ধারা মোতাবেক থানায় মামলা দায়ের শেষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category