• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ফুলছড়িতে খেলতে গিয়ে নদীতে পড়ে সিফাত নামে এক শিশু নিখোঁজ

Lovelu / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

মো:সৈকত জামান(প্রিন্স) ফুলছড়ি(গাইবান্ধা):

ফুলছড়িতে খেলতে গিয়ে যমুনা নদীর শাখা নদীতে ডুবে এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১১ মার্চ) ফুলছড়ি উপজেলার পূর্ব কঞ্চিপাড়া ইউনিয়নের তালওলা এলাকার এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুর নাম সিফাত (৬)। সে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের তাল ওলা গ্রামের মো: সাইদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সিফাত বন্ধুদের সঙ্গে নদীর তীরে খেলতে যায়। এ সময় কিনার দিয়ে দৌড়াতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। তাকে পানিতে ডুবতে দেখে অন্য শিশুরা চিৎকার শুরু করে। এতে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে।পরে খবর পেয়ে সাড়ে সাতটার দিকে ফুলছড়ি ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজে অংশ নেয়।

ফুলছড়ি ফায়ার স্টেশন থেকে তথ্য পাওয়া যায় খেলতে গিয়ে নদীতে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়। ফুলছড়ি ফায়ার সার্ভিস খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের কাজ চালাচ্ছে। এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবে নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। রংপুরে ডুবুরিদলকে সংবাদ দেওয়া হয়েছে বলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্ট মো: নুর মোহাম্মদ শিকদার।

পরে এ বিষয়ে বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হয় ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমানের সঙ্গে। তাকে জানানো হয় নদীতে খেলতে গিয়ে সিফাত (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে এ বিষয়টি আপনি অবগত। তিনি জবাবে তিনি বলেন,এ বিষয়ে আমি আপনার থেকে শুনলাম, তবে এমন ঘটনার অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category