• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

ফরিদগঞ্জে রুস্তুমপুরে মারধরের ঘটনায় গ্রেফতার -৩

Lovelu / ৩০৭ Time View
Update : সোমবার, ১৬ মে, ২০২২

আবদুস সালামঃ

চাঁদপুরের ফরিদগঞ্জের ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামের মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায়, একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় দ্রুত ওই অমানবিক হামলা চালানোর ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

১৬ মে সোমবার দুপুরে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। আর তাই সামাজিক অবক্ষয় ঠেকাতে পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক মোঃ দেলোয়ার হোসেন (৬৫), মোঃ লোকমান হোসেন (৬৮) এবং মোঃ মাহাবুব আলম সোহেল (৩২) কে গ্রেফতার করেছি। তিনি আরও বলেন, ওই ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার ভিকটিম মোঃ ফয়েজ আহাম্মদ মৃধা বাদী হয়ে মোঃ মোজাম্মেল হোসেন বাবুল (৬৫), মোঃ দেলোয়ার হোসেন (৬৫), মোঃ হোসেন(৩৮), মোঃ লোকমান হোসেন(৬৮) এবং মোঃ মাহাবুব আলম সোহেল(৩২) এর বিরুদ্ধে ১৬ মে এজাহার দায়ের করেছেন। মামলা নং-২২।ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংকালে উপস্হিত ছিলেন সার্কেল এ এস পি সোহেল মাহমুদ ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন, এস আই কুদ্দুসসহ সাংবাদিকবৃন্দ। প্রসঙ্গত, জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ভিকটিম মোঃ শেখ ফরিদ মৃধা (৪২) ও ফয়েজ আহাম্মেদ মৃধা (৪৬) কে গত ১৩ মে শুক্রবার সকাল ১১ টায় ফরিদগঞ্জের ১৫নং রূপসা (উত্তর) ইউনিয়নের রুস্তমপুর বাজারের জনৈক মোশারফ পাটোয়ারীর দোকানের সামনে অমানবিক মারধরের ঘটনাটি ঘটে। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category