• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

ফরিদগঞ্জে অবৈধ ইটভাটার জলন্ত আগুনে পানি ঢেলে দিয়েছে প্রশাসন

Lovelu / ২৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

আবদুস সালামঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধ ইটভাটা পরিচালনা করায় ইটভাটার আগুনে পানি ডেলে দিয়েছেন ভ্রাম্যমাণ  আদালত।
১৯ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা এলাকায় মা রহমত ব্রিক ফিল্ডে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার।
জানাযায়, গত ১৪ জানুয়ারী শনিবার দুপুরে মা রহমত ব্রিক ফিল্ডে অবৈধ ভাবে ইট ভাটা পরিচালনার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ইট ভাটাটি বন্ধ রাখার নির্দেশ দিয়ে ভাটার মালিকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
প্রশাসনের এ নির্দেশ অমান্য করার কারণে ইটভাটার আগুনে পানি ডেলে বন্ধ করে দেয়া হয়।
এসম উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর  চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল হান্নান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু বকর সিদ্দিক, ফরিদগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের কাছে জানতে চাইলে তিনি জানান, প্রশাসনের নির্দেশ অমান্য করায় এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে স্থানীয় মানুষের দাবী, পৌর সদর ও বিভিন্ন স্কুল-কলেজের আঙ্গিনায় দেদারসেই অবৈধ ইটভাটা পরিচালিত হলেও প্রশাসনের কোন খবরদারি নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category