• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

ফতেপুর পূর্ব ইউপির ৭নং ওয়ার্ডের উপনির্বাচনে দুই সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষনা

Lovelu / ৩১৩ Time View
Update : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

শহিদুল ইসলাম খোকনঃ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের উপনির্বাচন আগামী ২রা নভেম্বর ২০২২ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ইউপি সদস্য হিসেবে মনোনয়ন জমা দেন দুই জন প্রার্থী। এরা হলেন সাবেক ইউপি সদস্য আলম মেম্বার ও সাবেক ইউপি সদস্য মৃত মহর আলী জনি মেম্বারের স্ত্রী পারভীন বেগম। সোমবার ১০ অক্টোবর মনোনয়ন পত্র যাচাই বাচাইকালে প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকায় সকলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন মতলব উত্তর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রিপন হোসেন জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের স্থানীয় সরকার (ইউপি নির্বাচন) বিধি মালা ২০১০ এর বিধি ৫ এবং ১ উপবিধি অনুযায়ী মতলব উত্তর উপজেলার ১০ নং ফতেপুর পূর্ব ইউনিয়ন ০৭ নং ওয়ার্ডের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যাহারে শেষ দিন ১৭ অক্টোবর, প্রতিক বরাদ্দ ১৮ অক্টোবর এবং নির্বাচন ২রা নভেম্বর অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ০৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহর আলী জনির মৃত্যু জনিত কারণে এই ওয়ার্ডটি শূন্য হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে এই উপ-নির্বাচন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category