• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

মতলব উত্তরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

Lovelu / ১৫৫ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

 উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম খানের পরিচালনায় আলোচনা সভায়  বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রকৌশলী মোঃ মনির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকতার হোসেন, ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মোঃ নুরুল করিম, তথ্য আপা তাছলিমা আক্তার সহ কর্মকর্তা ও অন্যান্য ব্যক্তিবর্গ।

 ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, দিনটি উদযাপনের মূল উদ্দেশ্য প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখতে বেসরকারি সংস্থা, সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণকে সচেতন করা।

 

তিনি আরোও বলেন,দুর্যোগ কাউকে বলে আসে না। যেকোন সময় যেকোনো ধরনের দুর্যোগ আসতে পারে। দুর্যোগ থেকে রক্ষা পেতে সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ অথবা যেকোন দুর্যোগ হোক না সব দুর্যোগের ব্যাপারে আগে প্রস্তুতি নেওয়া হলে অবশ্যই ক্ষতিগ্রস্ত কম হবেন। জান মাল নিরাপত্তার স্বার্থে সবাইকে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

 

উপজেলা পরিষদ চত্বরে মতলব উত্তর  ফায়ার সার্ভিস স্টেশন ইন্সপেক্টর মোঃ নুরুল করিম এর নেতৃত্বে, অগ্নিকান্ড ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category