• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

মতলব উত্তরের বিদায়ী ইউএনও'কে ইউপি চেয়ারম্যানদের সংবর্ধনা

প্রশাসনিক কাজে মতলবের মানুষরা সত্যিই আন্তরিক…..বিদায়ী ইউএনও গাজী শরিফুল হাসান

Lovelu / ২৯২ Time View
Update : বুধবার, ১ জুন, ২০২২

মাহবুব আলম লাভলুঃ

মতলব উত্তর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানকে ইউপি চেয়ারম্যানদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
বুধবার (১ জুন) সকালে সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা সভাকক্ষে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার বিদায়ী ইউএনও ও শরীয়তপুরের এডিসি গাজী শরিফুল হাসান।

এসময় বক্তব্য রাখেন, ইসলামবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মুকুল, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর ছিদ্দিক খোকন, এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বাগানবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল-মামুন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান।

এসময় গাজী শরিফুল হাসান বলেন, আমি আপনাদের নিয়ে দীর্ঘ্যদিন কাজ করেছি।কাজের স্বার্থে সবসময় হয়তো আপনাদের সাথে ভাল ব্যবহার করতে পারি নাই। কিন্তু জনগনের সেবার বিষয়ে আপনারা পুরাতন ও নতুন চেয়ারম্যান সাহেবরা সথেষ্ট আন্তরিক ছিলেন। আমি বিশ্বাম করি আপনারা জনগনের সাথে আরো আন্তরিকভাবে কাজ করবেন।

তিনি আরো বলেন, মতলবের মানুষ আসলেই অনেক ভালো। প্রশাসনিক কাজে মতলবের মানুষরা সত্যিই আন্তরিক। মতলবের মানুষের কথা আমার সারা জীবন মনে থাকবে।

এসময় ইউপি চেয়ারম্যানগন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category