মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর):
বাংলাদেশ সরকার দেশের সব কয়টি রেলস্টেশন কে আধুনিক ও উন্নত করে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তিনি আরও বলেন ২০৪১ইং সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক রেলস্টেশন উপহার দিবেন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াই টার দিকে দিনাজপুর জেলার বিরামপুর রেলস্টেশনের নির্মাণাধীন কাজ পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন, মাননীয় রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি।
এসময় উপস্থিত ছিলেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মো: আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার এএসপি (বিরামপুর- নবাবগঞ্জ) সার্কেল একেএম ওহিদুন্নবী, থানার তদন্ত (ওসি) আব্দুল মোমিন প্রমুখ। এছাড়াও রেলওয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সুধীজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
রেলষ্টেশন পরির্দশনকালে রেলমন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপিকে বিরামপুরবাসীর পক্ষ থেকে ‘সম্মাননা স্মারক’ প্রদান করেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মোন আক্কাস আলী।
এসময় সকল ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি, বিরামপুর স্টেশনে পঞ্চগড় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি সহ বিভিন্ন দাবী বাস্তবায়নে রেলমন্ত্রীর কাছে তুলে ধরেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মো: আক্কাস আলী।