• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা কুমিল্লায় মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ: আদালতে ইমনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তেলের দাম বৃদ্ধির খবরে ছেংগারচর বাজারে অধিকাংশ দোকান বন্ধ, সিন্ডিকেটের অভিযোগ ত্রিশালে বাসের ধাক্কায় সিএনজির দুই যাত্রী নিহত ফিডের দামে দিশেহারা, লোকসানে বন্ধ হচ্ছে ত্রিশালের পোল্ট্রি খামার সুজাতপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা মতলব উত্তর থানা পুলিশের উদ্যোগে ইসলামাবাদ ইউনিয়নে মাদক বিরোধী র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত সংবাদ প্রচারের পর  মতলব উত্তরে খাল খনন উদ্বোধন মতলব উত্তরে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ শুরু থিওসোফিক্যাল সোসাইটির কুমিল্লা লজ সংস্কার কাজ পরিদর্শনে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন…আশফাক চৌধুরী মাহি

Lovelu / ২২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪

মাহবুব আলম লাভলু :

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী সকালে বিদ্যালয় মাঠে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি।

 

বিশেষ অতিথির বক্তব্যে দেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি, কলাকান্দা ইউপির চেয়ারম্যান সোবহান সরকার সুভা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বিল্লাল হোসেন বেপারি, ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামজিদ পাটোয়ারী রিয়াদ।

বিদ্যালয়েননেজিং কমিটির সভাপতি এ্যাড. আক্তারুজ্জামানের সভাপতিত্ত্বে ও সিনিয়র শিক্ষক অলিউল্লাহর এবং মেহেদি হাসান কাজলের যৌথ পরিচালনায় আরো বক্তব্য দেন- সাবেক সভাপতি শাহজালাল পাঠান, প্রধান শিক্ষক খোরশেদ আলম, সাবেক প্রধান শিক্ষক রাধেশ্যাম রায়, বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্য, তাজুল ইসলাম, মতিউর রহমান মতিন, শিক্ষক ফরহাদ হোসেন, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- ফাতেমা আক্তার রুমি, মানপত্র পাঠ করেন ফাতেমা ইসলাম নিলিমা, অধ্যয়নরত শিক্ষার্থী জিহাদ। পরীক্ষার্থী, অনামিকা, মাইয়া আক্তার, অধ্যায়নরত শিক্ষার্থী ইশরাত জাহান

 

আলোচনা সভা শেষে বিদায়ী শিক্ষার্থীসহ সকলের জন্য মিলাদ ও দোয়া করা হয়েছে।

 

এসময় উপস্থিত ছিলেন, সুজাতপুর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আনিছুর রহমান পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এসএম নোমান দেওয়ান, যুবলীগ নেতা মহিবুল হক চৌধুরী সুমিত, সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য সদরুল আমিন, সদস্য জুবায়ের আহমেদ জনি, দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শাকিল আহাম্মদ, মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা বাদশা মিয়া, শাওন,সাইফুল ইসলামসহ আওয়ামী অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

প্রধান অতিথি আশফাক চৌধুরী মাহি বলেন, পড়াশোনা করবেন, ভালো কিচ্ছু করবেন এটাই প্রত্যাশা। আপনারা ভাগ্যবান এতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছেন। আপনারা সফলতার সাথে কৃতকার্য হয়ে এই বিদ্যালয়ের মান রাখবেন।

 

তিনি আরো বলেন, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। তাই শিক্ষার যাতে কোন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। কোন ছাত্র-ছাত্রীর কোন আর্থিক সমস্যা হলে আমাকে জানাবেন। আমি দায়িত্ব নিবো, তবুও লেখাপড়া বন্ধ করা যাবে না।আপনাদের অনুরোধ রক্ষার জন্য এই বিদ্যালয়কে কলেজে রুপান্তর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আগামী ১৫ ই ফেব্রুয়ারী এসএসসি পরীক্ষা শরু হবে, এই পরীক্ষায় আপনারা সবাই ভালো করে পরীক্ষা দিয়ে প্রমান করে দিবেন এই বিদ্যালয়ের মান কতটা উচ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category