• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

মতলবে কৃষকের মাঝে বীজ ও সার 

প্রণোদনা  কৃষকের মূলধন বাড়াতে সহযোগিতা করবে..এসিল্যান্ড হিল্লোল চাকমা

Lovelu / ১৬৭ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে বোরো ধানের (উফশী জাতের) বীজ, সার ও হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এ উপজেলার ৯ হাজার ৩০০ জন প্রান্তিক কৃষক পাচ্ছে  বীজ ও সার।

 

বুধবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী। সভা পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ সালাউদ্দিন।

 

১৪ টি ইউনিয়ন ও ১ পৌরসভার ২ হাজার ১০০ জন কৃষকদের মাঝে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড বীজ, ৭ হাজার ২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উচ্চ ধানের ফলনশীল বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।

 

প্রধান অতিথি হিল্লোল চাকমা বলেন, বর্তমান সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করার ব্যবস্থা করার জন্য। এতে করে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের অনেক উপকার হবে। প্রণোদনা  কৃষকের মূলধন বাড়াতে সহযোগিতা করবে। সেই সাথে সরকারের যে উৎপাদন লক্ষ্যমাত্রা তা পূরণ হবে।

 

অনুষ্ঠানের সভাপতি ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সকলের সহযোগিতায় আমরা তালিকা প্রস্তুত করে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে পারলাম। সহকলের সহযোগিতার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রণোদনা পাওয়ার যোগ্য এমন কেউ বাদ পড়লে যোগাযোগ করবেন পরবর্তীতে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category