• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

প্রচণ্ড গরমে গলে যাচ্ছে রাস্তার পিচ বিপাকে পথচারী ও গাড়ি চালক

Lovelu / ৩০৭ Time View
Update : রবিবার, ৪ জুন, ২০২৩

মোঃ আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

প্রচণ্ড গরমে দিনাজপুর জেলার বিরামপুরে পাকা রাস্তার পিচ গলে যাচ্ছে। চাকায় পিচ আটকে যাওয়ার কারণে যানবাহন চলছে ধীর গতিতে। রাস্তায় পিচ গলে যাওয়ার সত্যতা নিশ্চিত করে সড়ক বিভাগ বলছে, প্রখর রোদ অব্যাহত থাকলে তারা রাস্তায় মোটা বালি ছিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করবেন।

 

জানা গেছে, প্রায় এক বছর আগে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। প্রখর রোদ ও প্রচণ্ড গরমে রাস্তার অনেক জায়গায় পিচ গলে যাচ্ছে। এতে করে এই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনের চাকায় পিচ আটকে যাওয়ায় চালকরা ধীর গতিতে যানবাহন চালাচ্ছেন।

 

দিনাজপুর থেকে ছেড়ে আসা ‘আহাদ এন্টারপ্রাইজ’ বাসের চালক বাসুদেব দাস জানান, দিনাজপুর থেকে বিরামপুর ৫৬ কিলোমিটার রাস্তার বেশির ভাগ অংশের পিচ প্রচন্ড গরমে গলে গেছে। এ কারণে চাকায় পিচ আটকে যাচ্ছে। ফলে তিনি ধীর গতিতে বাস চালিয়ে বিরামপুর পর্যন্ত এসেছেন।

 

দিনাজপুর জেলা সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আনফ সরকার জানান, প্রখর রোদ ও প্রচণ্ড গরমে রাস্তার বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে। এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। আরো ২/৩ দিন এই তাপমাত্রা অব্যাহত থাকলে গলিত স্থানে মোটা বালু ছিটিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার উদ্যোগ নেওয়া হবে।

 

এদিকে দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিনাজপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category