• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শ্রীনগরে প্রশাসনের নির্দেশে নিজ অর্থায়নে ড্রেনেজ নির্মাণ করছেন নাজির আহমেদ ফতেপুর স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলা সম্ভবঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি

পূর্ব বিরোধের জেরে রূপগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

Lovelu / ২২৭ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

মো: রাসেল মোল্লা,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব বিরোধের জেরে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনের ওপর নৃশংস হামলা চালিয়ে ইট দিয়ে থেতলে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী।
বুধবার (৭ মে) রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় সাংবাদিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে ফারুক মোল্লা ও তার ছেলে বাধন মোল্লা, ইমন মোল্লা, ফাহিম মোল্লা, সুমন মোল্লা, কাজল মোল্লা, রিজভী মোল্লাসহ আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মিলে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। তারা ইট দিয়ে রিয়াজ হোসেনের মাথা, ঘাড় ও পিঠে আঘাত করে গুরুতর আহত করে।

এসময় রিয়াজ হোসেনের চিৎকার শুনে তার বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাকেও বেধড়ক মারধর করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা সবাইকে হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category