• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

মতলব উত্তরে এলডিপি'র কর্মী সমাবেশ 

পাকিস্তানের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বিদ্রোহ করেছিলামঃ ড.অলি আহমদ

Lovelu / ২৭৯ Time View
Update : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মাহবুব আলম লাভলুঃ

 

লিভারেল ডেমোক্রেটি পার্টির(এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত  কর্নেল ড.অলি আহমদ বলেছেন, একজন তরুন ক্যাপ্টেন হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে শহীদ  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বিদ্রোহ করেছিলাম, স্বাধীনতা ঘোষণা জন্য পরামর্শ দিয়েছিলাম। মন্ত্রী ও এমপি ছিলাম। এখন ঘোষণা দিয়েছি আর এমপি ইলেকশন করবো না।

 

শনিবার(১৮অক্টোবর-২০২৫) বিকালে চাঁদপুর মতলব উত্তর উপজেলার নন্দলালপুর ছামাদিয়া উচ্চ বিদ্যালয মাঠে লিভারেল ডেমোক্রেটি পার্টির(এলডিপি) কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরোও বলেন, আজকে আপনাদের এখানে আসার উদ্দেশ্য পরিবর্তন আনতে হবে বাংলাদেশ। চোর ডাকাতের হাত থেকে বাংলাদেশ কে মুক্ত করতে হবে। লুটেরাজদের হাত থেকে মুক্ত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। ন্যায় শাসন প্রতিষ্ঠা করতে হবে। এ গুলো যদি করতে চান আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনাদের ভোটটা বহু মূল্যবান।চোর ডাকাত দেশ চালাবে,লুটেরাজ দেশ চালাবে, না হিন্দুরা দেশ চালাবে সে সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।

কর্নেল অলি আহমদ বলেন, দেশেজামায়াতে ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোন পার্থক্য নেই। জামায়াতে ইসলাম ১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ও আওয়ামী লীগ ২০২৪ সালে ছাত্র  জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বিচারে মানুষ হত্যা করেছে।

 

কর্নেল অলি আহমদ আরও বলেন, দেশে যারা ভারতের দালালি করছে এবং ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে, তাদের বিচার একদিন এই বাংলার মাটিতেই হবে, ইনশাআল্লাহ। এখন আর মার্কা দেখে ভোট নয়, এখন ভোট দিতে হবে যোগ্যতা দেখে। আমাদের মার্কা ছাতা দেশের উন্নয়ন, শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের পাশে থাকুন।

সমাবেশের প্রধান বক্তা ছিলেন এলডিপির মহাসচিব ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ। ড. রেদোয়ান আহমেদ বলেন, এ দেশের ছাত্র-জনতার আন্দোলনে আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত পালিয়ে যেতে বাধ্য করেছি। আমাদের জীবদ্দশায় এই স্বৈরাচারিণী ও তার দল আর কোনোদিনই দেশে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না।

মতলব উত্তর উপজেলা এলডিপির সভাপতি মো. আলাউদ্দিন প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মহিবউল্ল্যা খোকনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, চাঁদপুর-২ আসনের বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ও এলডিপির যুগ্ম মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী।

 

 আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা এলডিপির সভাপতি অধ্যাপক কারিমা খাতুন, কেন্দ্রীয় এলডিপির আইন বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম মিলু, কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, কেন্দ্রীয় গণতান্ত্রিক শ্রমিক দলের এসএল আল মামুন, কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্রদলের কাজী কামরুল ইসলাম এবং ইসলামাবাদ ইউনিয়ন এলডিপির সভাপতি ফয়েজ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category