• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

দৃষ্টান্ত স্থাপন করলেন রেলওয়ে থানার ওসি

পথভোলা মাদ্রাসা ছাত্রকে ফিরে পেলেন বাবা

Lovelu / ১৭১ Time View
Update : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

মোঃ আমির হোসেন:

আজ বিশ্ব ভালোবাসা দিবসের প্রথম প্রহরে হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেলেন বাবা আরিফুজ্জামান।সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারিয়ে যাওয়া শিশু তাছিন তাজদীদ কে (১১) আজ সকালে থানা চত্ত্বরে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানায়, ময়মনসিংহ জেলা সদরের হালুয়াঘাটের আরিফুজ্জামানের ছেলে তাছিন তাজদীদ পথভূলে গত ১৩ ফেব্রুয়ারি রাতে ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনে চিলাহাটিতে আসে। ঢাকা-নীলফামারী রেলপথের সর্বশেষ স্টেশন চিলাহাটিতে ট্রেনটি পৌছালে এর সকল যাত্রী নেমে যায়। তখন ভয়ে দিশেহারা তাজদীদ প্লাটফর্মে কান্না-কাটি শুরু করে। এ সময় ট্রেনের দায়িত্বরত রেলওয়ে পুলিশ শিশুটিকে জিজ্ঞাসাবাদে পথভূলে যাওয়ার কথা জানতে পায়। এরপর পুলিশ সদস্যরা ওই ট্রেনেই শিশু তাজদীদকে নিয়ে এনে সৈয়দপুর থানায় হস্তান্তর করে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম নূরুল ইসলাম জানান, রাতেই মাদ্রাসা ছাত্র তাজদীদ তাঁর বাবার মুঠোফোনের নম্বরটি মুখস্থ বললে তাৎক্ষনিক তাঁর পরিবারের সাথে যোগাযোগ করা সহজ হয়।

বুধবার সকালে শিশুটির বাবা আরিফুজ্জামান থানায় স্বশরীরে হাজির হন। এ সময় মাদ্রাসা পড়ুয়া প্রিয় সন্তানকে কাছে পেয়ে তিনি খুশিতে কান্নায় ভেঙ্গে পড়েন। রেলওয়ে থানা পুলিশের এমন মানবিক কাজে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।রেলওয়ে থানার ওসি বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে এমন একটি ভালো কাজ করতে পেয়ে নিজেকে ভালো লাগছে।সকল মানবিক কাজে সব সময় নিজেকে সংযুক্ত রাখতে আমার ভালো বেশ ভালো লাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category