• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

নড়াইল সদর থানার নবাগত ওসি ওবাইদুর রহমান

Lovelu / ২৭৩ Time View
Update : সোমবার, ৬ মার্চ, ২০২৩

মোঃ মাহাফুজুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হিসাবে নতুন দায়িত্ব ভার গ্রহণ করেছেন মোঃ ওবাইদুর রহমান। রোববার(৫ মার্চ) বিকালে বদলি জনিত কারনে সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান নবাগত (ওসি)ইবাইদুর রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ইন্সপেক্টর মোঃ মাহমুদুর রহমান গত বছরের ২৭ অক্টোবর নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হিসেবে দায়িত্ব ভারগ্রহণ করেন। ৪ মাস ৯ দিন পর,রোববার রেঞ্জ ডিআইজি মঈনুল হক স্বাক্ষরিত এক চিঠিতে মাহমুদুর রহমানকে বদলির আদেশ দেওয়া হয়। চিঠিতে ইন্সপেক্টর মো. মাহমুদুর রহমানকে রেঞ্জ ডিআইজি অফিস খুলনায় যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছে।

ওবাইদুর রহমান যশোর জেলার চৌগাছায় জন্ম গ্রহণ করেন। আউট সাইড ক্যাডেট হিসাবে ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ একাডেমিতে (সারদা)যোগদান করেন তিনি
ইতোপূর্বে খুলনার ডুমুরিয়া ও মেহেরপুরের গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন, পুলিশের নিয়মিত বদলি জনিত কারনে পূর্ববর্তী ওসি মাহমুদুর রহমানকে খুলনা রেঞ্জ অফিসে সংযুক্ত করা হয়েছে। তার বদলি আদেশের পর মোঃ ওবাইদুর রহমানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category