• রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

নড়াইলে ১২ ঘন্টার মধ্যে যুবককে হত্যার রহস্য উদঘাটন

Lovelu / ১৯১ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

মোঃ মাহাফুজুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর বাসগ্রাম ইউনিয়ন কলেজ ছাত্র দীপ্ত সাহা (২১)হত্যাকাণ্ডের ১২ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করেছেন নড়াইল জেলা পুলিশ।এসময় হত্যাকান্ডের জড়িত থাকা তিনজনকে আটক করা হয়।

শনিবার (২৬ফেব্রুয়ারি) রাত ১টা নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি)মোসাঃ সাদিরা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ সুত্রে জানা যায়,শনিবার সকালে কলেজ ছাত্র দীপ্ত সাহার মরদেহ উদ্ধার করা হয়।এর পর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়ার নেতৃত্বে হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে নামে।তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয়,মোটরসাইকেলটির জন্য তারই পরিচিতরা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। মোটরসাইকেলটি উদ্ধার ও আসামিদের ধরতে একনাগাড়ে দিন ভর জেলা পুলিশের একাধিক টিম অভিযান চালায়।

 

শনিবার রাতে নড়াইলের নড়াগাতী থানাধীন বাওইসোনা এলাকা থেকে কলেজ ছাত্রের মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে আটক করা হয়।

 

জেলা পুলিশ সুপার (এসপি)মোসাঃসাদিরা খাতুন বলেন,কলেজ ছাত্রের নির্মম হত্যাকাণ্ডের পর আমাদের প্রথম কাজ ছিল হত্যার কারণ শনাক্ত করা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, মোটরসাইকেলের জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তদন্তের স্বার্থে এই মুহূর্তে আটকদের নাম প্রকাশ করছি না। অতি দ্রুত আমরা বিস্তারিত জানাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category