• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

নড়াইলে পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেফতার

Lovelu / ২১৪ Time View
Update : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

মোঃ মাহাফুজুর রহমান, নড়াইলঃ

 

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের হাতে ৩ ডাকাত গ্রেফতার হয়েছে।এবিষয়ে নড়াইল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া প্রেস ব্রিফিং এ বলেন গত ৫/৮/ ২০২২ তারিখ রাতে লোহাগড়া থানার চর বগজুড়ী গ্রামের মৃত রজিবর রহমানের ছেলে নাহিদ আলম এর বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতের সংগঠিত হয়েছিল তারই ধারাবাহিকতায় গত ৬/৮/২০২২ তারিখে লোহাগড়া থানায় ডাকাতি মামলা রজু করা হয়,মামলা নং ৭/ তারই সূত্র ধরে গত ৫ জানুয়ারী বৃহস্পতিবার দিনে ও রাতে অভিযান চালিয়ে বাগেরহাট জেলার কচুয়া থানার গজালিয়া গ্রামের আহমাদ শেখের ছেলে ফেরদাউস শেখ ৩৫/ বাগেরহাটের খানপুর গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে জিয়া হাওলাদার ৪০/ ও নড়াইল জেলার লোহাগড়া থানার চর লঙ্কাচর গ্রামের জলিল গাজীর ছেলে বাহার গাজী ২৩/ কে গ্রেফতার করতে সক্ষম হয় লোহাগড়া থানা পুলিশ।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া বলেন ডাকাত দলের সদস্যরা ওই নাহিদ আলম এর বাড়ি থেকে আনুমানিক ৪ লক্ষ ৫০ হাজার টাকার স্বর্ণালংকার ও নগত টাকা ডাকাতি করে নিয়ে যায় বলে জানান।

তিনি আরো বলেন ডাকাত দলের সদস্যরা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে বাড়ির সকল সদস্যকে অচেতন করে এই ডাকাতি সংগঠিত করে।

এবং অপরিচিত লোকজনদের বাড়িতে আশ্রয় দিবেন না, এবং খাবার যাতে খোলা পরিবেশে না থাকে সে জন্য তিনি সকল সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া বলেন কোন আগ্নেয় অস্ত্র উদ্ধার হয়নি তবে প্রক্রিয়া চলমান রয়েছে।

এই প্রেস ব্রিফিংয়ে লোহাগড়ার কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category