• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে দিবালোকে প্রাইভেটকারে বাছুর চুরির চেষ্টা! জনতার হাতে আটক ২ অপরাধমুক্ত ও মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই : বশির আহমেদ  আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে  মিলাদ ও দোয়া মাহফিল সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ মতলব উত্তরে অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ৮ লক্ষাধিক  টাকার ক্ষয়ক্ষতি ভিটামিন ‘এ’ শিশুকে সুরক্ষা দেয় এবং শিশুর মৃত্যু ঝুঁকি কমায়ঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  ৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়ায় নৌকা ডুবে মাও ছেলের মৃত্যু, নিখোঁজ ৮

Lovelu / ৩১২ Time View
Update : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

 

মোঃ মাহাফুজুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় নৌকা ডুবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও আটজন। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের বাহিরডাঙ্গা ও পার বাহিরডাঙ্গা গ্রামের মধ্যবর্তী নবগঙ্গার মাঝ নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার বাবুপুর গ্রামের আব্দুল জলিলের স্ত্রী নাজমা বেগম (৩০) ও তাদের ছেলে নাসিম (২)।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পার বাহিরডাঙ্গা গ্রামে নাজমার দাদির মৃত্যুর খবর শুনে ১৮-২০ জন আত্মীয়-স্বজন ও প্রতিবেশী বাহিরডাঙ্গা গ্রাম থেকে নৌকাযোগে রওনা দেন। অতিরিক্ত যাত্রীর ভারে নবগঙ্গার মাঝ নদীতে নৌকাটি ডুবে যায। সাঁতরে বেশ কয়েকজন পাড়ে উঠতে পারলেও ১০-১২ জনের খোঁজ পাওয়া যায়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা নাজমা ও তার ছেলের মরদেহ উদ্ধার করেন।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এখনো নিখোঁজ আট থেকে ১০ জন। নদীতে স্রোতের কারণে আমাদের উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category