• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি 

নোয়াখালীতে হোটেলে বসে ইয়াবা বেচাকেনা: ১৩শ ইয়াবা সহ মাদক কারবারি আটক

Lovelu / ১৮৬ Time View
Update : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

ম.ব. হোসাইন নাঈমঃ

মনোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় তার কাছ থেকে ১৩শ পিস ইয়াবা ও একটি মোবাইল জব্দ করা হয়।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার সুলতানপুর গ্রামের রমনিরহাট বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শাহাদাত হোসেন (৩৬ ) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মো.বাবুলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকালে বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালানো হয়। অভিযানকালে রমনিরহাট বাজারের একটি হোটেলে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অবস্থান নেওয়া হয়। পরে মাদক বিক্রি কালে বাজারের মোহাম্মদিয়া হোটেল থেকে মাদক কারবারি শাহাদাত হোসেনকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা মাদকের প্রাইকারি বিক্রেতা মাঈন উদ্দিন পালিয়ে যায়। কারবারি শাহাদাতের কাছ থেকে ১৩শ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মাদক কারবারি ও পলতাক মাদক কারবারি উভয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category