• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

নুদরাত চিকিৎসক হতে আগ্রহী

Lovelu / ৩৩২ Time View
Update : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ

নুদরাত জাহান নওশিন এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। উত্তরা রাজউক মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে এ ফলাফল অর্জন করেছে।

নুদরাত জাহান নওশিন মো. নাছির উদ্দিন ও ফাতেমা আক্তার মুন্নী দম্পতির বড় মেয়ে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে।

গোল্ডেন এ প্লাস পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে নুদরাত জাহান নওশিন বলেন, বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক সবার সহযোগিতায় আমি ভাল ফলাফল করতে সক্ষম হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।

পড়াশোনা শেষ করে চিকিৎসক হতে আগ্রহী নওশিন। তিনি বলেন, পড়ালেখার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে দেশ ও অসহায় মানুষের কল্যাণে ভূমিকা রাখতে একজন মানবিক চিকিৎসক হতে আমি সবার কাছে দোয়া চাই।

নুদরাত জাহান নওশিনের পিতা-মাতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের বড় মেয়ে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। এতে আমার পরিবারের সবাই আনন্দিত। তবে আমরা কখনও তার পড়ালেখা নিয়ে চাপাচাপি করিনি। মেয়ে নিজের আগ্রহে পড়ালেখা করে এ ফলাফল অর্জন করেছে। তারা উভয়ে সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, নুদরাত জাহান নওশিন একই বিদ্যালয় থেকে পিএসসি, জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত হয়েছিলেন। সে পড়াশোনা শেষ করে চিকিৎসক হতে আগ্রহ প্রকাশ করেছেন এবং তার কাংখিত লক্ষ্য অর্জনে সকলের দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category