নিজস্ব প্রতিবেদক:
“রাখিব চারিপাশ পরিস্কার”” করিব ডেঙ্গু মশক প্রতিকার” প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হল ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬।
এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর (শনিবার) মতলব উত্তর উপজেলা পরিষদ সভা কক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক প্রতিকার নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ভিডিওর মাধ্যমে ডেঙ্গু সচেতনা বৃদ্ধিতে ঢাকা থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মুলক বক্তব্য শোনেন উপস্থিত সবাই।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শ্যামল চন্দ্র দাস, চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ।
আলোচনা সভা শেষে পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিষয়ে গন সচেতনা বাড়ানোর লক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের হয়।
পরে সকলের অংশ গ্রহনে উপজেলা প্রাঙ্গণ এলাকা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, পরিবেশ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু বিষয়ে গন সচেতনা বাড়ানোর জন্য সরকারি, বেসরকারি ও সামাজিক প্রতিষ্ঠানগুলোকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে যুক্ত করা হয়েছে।পরিবার, সমাজ ও দেশকে সুরক্ষিত রাখতে সবাইকে প্রতিদিন কোন না কোনো ভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সময় দেওয়ার প্রয়োজন রয়েছে। পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা বাড়াতে এবং নিজেদের বাড়ি, আঙিনা ও ছাদ পরিষ্কার রাখতে জনগণকে উৎসাহিত করতে হবে।