• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
Headline
মারকাযুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসায় ছবক প্রদান ও নবীনবরণ মতলব উত্তরে মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে ২০ জেলে গ্রেপ্তার, জাল জব্দ ত্রিশালে তারুণ্য ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন গজরা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শাহ আলম লস্করের গণসংযোগ  “অসাম্প্রদায়িক রাজনীতি ও আমাদের স্বপ্নের সমতার বাংলাদেশ” চার দিনেও ফেরেনি মালয়েশিয়ায় দুর্ঘটনায় নিহত নাহিদের মরদেহ মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নবমী পূজা উদযাপন শ্রীনগরে বেদনা-বিধুর পরিবেশে দুর্গাদেবীকে বিদায় মতলবে লুঙ্গির কোমর থেকে ওয়ান শুটার গান উদ্ধার, গ্রেপ্তার ১ মতলবে অভিযানে ৩০ হাজার মিটার কারেন্ট  জাল ও ২৮ কেজি ইলিশ মাছ জব্দ, আটক ৪

নিখোঁজের ৪দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

Lovelu / ৩২৬ Time View
Update : রবিবার, ২১ আগস্ট, ২০২২

ওমর ফারুক সাইম,কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি॥

কচুয়ায় নিখোঁজের ৪দিন পর ৫৫ বছর বয়সী আঃ জব্বার নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার উপজেলার সাচার ইউনিয়নের জয়নগর গ্রামের মৃত জোহর আলীর ছেলে আঃ জব্বারের অর্ধগলিত লাশ প¦ার্শবর্তী বিল থেকে উদ্ধার করা হয়। নিহতের ছেলে শাহপরান ও শাহজালাল জানায়, ১৭ আগস্ট রাত ৮টার পর বাবা বাড়ি থেকে বের হন। রাত গভীর হলেও বাবা বাড়িতে ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুজি করি।

রবিবার সকাল ৯টায় বাড়ির পাশের বিলের মধ্যে হাসেম নামের স্থানীয় এক ব্যক্তি ঘাস কাটতে গেলে অর্ধগলিত একটি লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও আমাদের খবর দেয়। পরে সেখানে গিয়ে আমরা বাবার লাশ দেখতে পাই এবং থানা পুলিশকে অবহিত করি।

সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আবুল কালাম চৌধুরী, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. মহিউদ্দীন ও পিবিআইসহ সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের মর্গে প্রেরণ করে।

এব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category