• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রেের নিয়মিত আসর অনুষ্ঠিত

Lovelu / ১৭৮ Time View
Update : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর:

‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারি শুক্রবার বিকাল ৪টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে ওই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

‘নারী শিক্ষা জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া” শিরোনামে একুশে পাঠচক্রের ২৫তম আসরে নাকশি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য উপস্থাপন করেন সাবেক প্রধান শিক্ষক,লেখক জোবায়দা খাতুন,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আল মামুন,সেঁজুতি বিদ্যানিকেতনের শিক্ষক শান্তি সাহা,শঙ্করী সাহা,শিশু শিক্ষার্থী একুশে দ্যুতি,চন্দ্রিকা দ্যুতি,তাসলিম মাশুক,মিথিল সাহা,ইচ্ছে সাহা,উষসী সাহা,পৌসী সাহা।

উপস্থাপনা করেন শিক্ষক অরুপ দেবনাথ।

এসময় উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, শিক্ষক মাহমুদুল আহসান লিটন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনারুল সাংবাদিক শাহাদাত তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সাদ্দাম হোসেন,সাংবাদিক পুলক রায় প্রমুখ।

বক্তারা বলেন,রোকেয়া প্রণীত অবরোধ-বাসিনী (১৯৩১) বইয়ের ভূমিকা লক্ষ করলে বিষয়টি বোঝা যাবে। এখানে তিনি বলেছেন, ‘কতগুলি ঐতিহাসিক ও চাক্ষুষ সত্য ঘটনার হাসি-কান্না লইয়া “অবরোধ-বাসিনী” রচিত হইল।’ এই মহিয়সী নারী বাইরের দেশে চালু নারীবাদী ভাবনার ছকচিত্রের মধ্য দিয়ে বাংলার নারীদের সমস্যাকে দেখেননি, বরং বঙ্গদেশের নারীসমাজকে প্রত্যক্ষ করার মধ্য দিয়ে বিশ্ব নারীবাদী তত্ত্বদর্শনকে ঋদ্ধ করেছেন। চারপাশের নারীসমাজকে তিনি দেখেছেন দরদি হৃদয় ও যুক্তিবাদী মন দিয়ে। আর এভাবেই সামাজিক বাস্তবতার নিরিখে তৈরি করেছেন নারী মুক্তির প্রশস্ত পথ। এখানেই রোকেয়ার নারীবাদী ভাবনার অনন্যতা।

দ্বিতীয় পর্বে কবিতার আসরে স্বরচিত কবিতা পাঠ করেন মিথিল সাহা,তাসনিম মাশুক, আসওয়াদ, সাব্বির আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category