• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

মুনীরুজ্জামান আহবায়ক ও মাহমুদুল আহসান সদস্য সচিব

নালিতাবাড়িতে গাঙচিল সাহিত্য আড্ডা ও কমিটি গঠন

Lovelu / ২৪০ Time View
Update : শনিবার, ৫ আগস্ট, ২০২৩

মো: ফিরোজ উদ্দিন,শেরপুর:

শেরপুরের নালিতাবাড়িতে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা ও কমিটি গঠন করা হয়েছে।

৪ আগষ্ট শুক্রবার রাতে নালিতাবাড়ি উপজেলা শহরের সেঁজুতি বিদ্যা নিকেতন মিলনায়তনে বিদ্যালয়ের অধ্যক্ষ কবি ও সাংবাদিক মুনীরুজ্জামান মুনীরের সঞ্চালনায় এ সাহিত্য আড্ডার সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক প্রাক্তন প্রধান শিক্ষক জুবাইদা খাতুন।

এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় অতিথি ছিলেন কেন্দ্রীয় গাঙচিলের জেলা সমন্বয়ক ছড়াকার নূরুল ইসলাম মনি দাদু ভাই, জেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম, কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি রাবিউল ইসলাম, কবি হাসান শরাফত, নকলা উপজেলা শাখার সভাপতি কবি ও সাংবাদিক এ এম ফিরোজ প্রমূখ।

আলোচনা সভা শেষে উপস্থিত কবি, সাহিত্যিক ও শিক্ষকদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করা হয়। পরে কবি ও সাংবাদিক মুনীরুজ্জামান মুনীরকে আহবায়ক এবং কবি মাহমুদুল আহসানকে সদস্য সচিব করে ৯ সদস্যের গাঙচিলের নালিতাবাড়ি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে নতুন সদস্য সংগ্রহ শেষে পূর্নাঙ্গ কমিটি করে জেলা শাখার অনুমোদন গ্রহন করবেন।
কমিটির অন্যান্যরা হলো, শিক্ষক শফিকুল ইসলাম, প্রভাষক ও কবি সামিউল হক, সাংবাদিক বিপ্লব দে কেটু, প্রভাষক ও কবি আব্দুল হান্নান, কবি মোজাহিদ আমীন, জোবায়ের আহমেদ ও সজল কর্মকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category