• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
Headline
শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন  মানুষ যেন সঠিক চিকিৎসা সেবা পায় সে বিষয়ে সবচেয়ে বেশী  গুরুত্ব দিচ্ছে সরকার… ড.মো.জালাল উদ্দিন এমপি সন্ত্রাস ও চাঁদাবাজি বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না  – ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলব উত্তরে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন ইউএনও মাহমুদা কুলসুম মনি  শিক্ষার্থীদের অধিকার নিয়ে কোনো ধরনের অবহেলা বা দুর্নীতি সহ্য করা হবে না—ড.মো.জালাল উদ্দিন এমপি  বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমানঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  মতলব উত্তরে কালবৈশাখী ঝড়ে তান্ডবে লন্ডভন্ড দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে

মতলব উত্তরে আন্তর্জাতিক নারী দিবস পালন

নারীদের পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়….ইউএনও গাজী শরিফুল হাসান

Lovelu / ২৯৫ Time View
Update : বুধবার, ৯ মার্চ, ২০২২

মাহবুব আলম লাভলুঃ
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেছেন, সব ক্ষেত্রে নারীদের অবদান রয়েছে।বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, নারীদের পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। জাতীয় সংসদে, শিক্ষা, স্বাস্থ্য, বিচার বিভাগ, পুলিশ, প্রশাসন, সশস্ত্র বাহিনীসহ সকল পেশাতেই আজ নারীর অবাধ পদচারণা।নারীদের পেছনে ফেলার কোন সুযোগ নেই। বুধবার(৯মার্চ) বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারীদের অবদান অনস্বীকার্য । মেয়ে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফলে এবং অন্যান্য ক্ষেত্রে যোগ্যতায় এগিয়ে যাচ্ছে।
উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের কেডিট সুপারভাইজার যুগল কৃষ্ণ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল ও মহিলা ভাইম চেয়ারম্যান শাহিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা তথ্য অফিসার তাছলিমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা মহিলা নেত্রী লাভলী আক্তার,উপজেলার মহিলা নেত্রী মুনমুন আজিজ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category