• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
মতলবের মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের লাশ ২৬ ঘণ্টা পর উদ্ধার ফ্রি হার্ট ক্যাম্পে চিকিৎসাসেবা নিলেন কুমিল্লায় কর্মরত সাংবাদিকরা কুমিল্লার লালমাই পাহাড়চূড়ায় স্বামী আত্মানন্দ গিরি মহারাজের ৮ম তিরোধান স্মরণানুষ্ঠান মতলবের মেঘনা নদীতে লঞ্চ থেকে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ দুই জন আটক মতলব উত্তরে পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু বৃষ্টিতে বেহাল মতলব উত্তরের সরদারকান্দি-ছোটহলদিয়া গুরুত্বপূর্ণ সড়ক কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির শপথ গ্রহণ ও চার্জ বিনিময় সভা অনুষ্ঠিত ত্রিশালে ২ কোটি ২৬ লাখ টাকায় নির্মিত সড়কে নিম্নমানের কার্পেটিংয়ের অভিযোগ মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির দুই ঘন্টার পর সিয়ামের মৃত্যু  ত্রিশালের ২৩৬ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা

সভাপতি আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক হাসিব

নারায়ণপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

Lovelu / ১৯৪ Time View
Update : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী সংগঠন নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় প্রেসক্লাব কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। 

 

নবগঠিত কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মুহাম্মদ আরিফ বিল্লাহ (দৈনিক চাঁদপুর কন্ঠ) এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোজাম্মেল প্রধান হাসিব (দৈনিক মানবকন্ঠ)।

 

এর আগে নারায়ণপুর প্রেসক্লাবে বার্ষিক সাধারণ সভায় বিদায়ী সভাপতি এম. রেজোয়ান বাদলের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক লোকমান হোসেন হাবিব, ডা. ওমর ফারুক শাহীন, প্রেসক্লাব সদস্য মুহাম্মদ আরিফ বিল্লাহ, আরিফুল ইসলাম শান্ত, মোজাম্মেল প্রধান হাসিব। সাধারণ সভায় বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিঞা এর প্রস্তাব এবং উপস্থিত সকলের সমর্থনে ডা. ওমর ফারুক শাহীন ও মো. হাসান বেপারিকে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য হিসেবে অনুমোদন করা হয়।

 

পরে উপস্থিত সকল সদস্যের মতামতের জন্য নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করেন বিদায়ী সাধারণ সম্পাদক। এসময় উপস্থিত সকল সদস্য সমর্থন জানালে সাধারণ সভায় ২০২৫ সালের কমিটি অনুমোদন করা হয়। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category