• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন  মতলবে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছেঃ ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী 

নাগরপুরে যানজট নিরসনের উপজেলা প্রশাসনের অভিযান

Lovelu / ১৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। 
সদর বাজারের বিভিন্ন মোড়ে অবৈধ দোকান ও গাড়ি পার্কিং করে যানজট সৃষ্টি করে আসছিল। পথচারী ও স্কুলগ্রামী ছাত্র ছাত্রীরা সময় মত স্কুল ও কলেজে যেতে পারছেন না। অসুস্থ রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছার খুব কষ্ট কর হত।
যানজট নিরসনে অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম দুলাল, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন, বাজার বনিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটন, সিএনজি শ্রমিক সমিতির সাধারন সম্পাদক মো. ঠান্টু মিয়া।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, মাননীয় এমপি মহদয়েয় নির্দেশে সদর বাজার পবিদর্শন করে রাস্তার পাশে অবৈধ ভাবে ভ্রাম্যমান দোকান ও গাড়ি পার্কিং প্রাথমিক ভাবে সরিয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হলো। পরবর্তীতে যারা অবৈধ ভাবে ফুটপাতে দোকান ও গাড়ি পার্কিং করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category