• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Headline
রূপগঞ্জে নাশকতা প্রতিরোধে যুবদলের বিক্ষোভ মিছিল ও মোটর সাইকেল শোডাউন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা ও দোয়া জনস্বার্থে বাস্তবায়ন করা যেকোনো উন্নয়ন প্রকল্পের কাজ অবশ্যই নির্ধারিত মান বজায় রাখতে হবেঃ অ্যাড. একেএম সলিম উল্ল্যা সেলিম রংপুরে একই পরিবারের চারজন নিহত: শোক ও বিচারের দাবিতে কুমিল্লায় এক মিনিট নীরবতা **অনন্ত আলোর ফোয়ারা** ত্রিশালে ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবেঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি  কুমিল্লা আদালত অঙ্গনের নান্দনিক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত কুমিল্লায় জন্মাষ্টমী মহোৎসব ৪ঠা সেপ্টেম্বর কুমিল্লা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন ১০ সেপ্টেম্বর

নাগরপুরে নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ করলেন এমপি টিটু

Lovelu / ২০৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

মো. আমজাদ হোসেন রতন, নাগরপুর(টাঙ্গাইল):
টাঙ্গাইলের নাগরপুরে ১২টি ইউনিয়নের অসহায় শীর্তাত পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নের কম্বল বিতরণ করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার)আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বুধবার দিন ব্যাপী গয়হাটা নিজ বাস ভবন থেকে এ কম্বল বিতরন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম খান অপুর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও ভারড়া ইউপির সাবেক চেয়ারম্যার বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান একেএম কামরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক প্রমুখ।
এসময় ১২ টি ইউনিয়নের ৮৬টি কেন্দ্রের সভাপতি/ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরন কালে এমপি টিটু বলেন, স্মাট বাংলাদেশ গড়তে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সকলে ঐক্যবন্ধ হয়ে আগামী নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও নৌকায় মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category