• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
Headline
মাদক ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না : ড. জালাল উদ্দিন এমপি শিক্ষা একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির প্রধান ভিত্তিঃ ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি নকলায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১,৫৬০ শিক্ষার্থী ময়মনসিংহে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণে সমীক্ষা শুরু, বগুড়ার পর এগোবে প্রকল্প: বিমানমন্ত্রী মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় মৌসুমি ফল ও শিক্ষা উপকরণ বিতরণ কুমিল্লায় ১৯ বছরের পুরোনো ডাকাতি মামলার রায়।। একজনের ১০ ও সাতজনের ৮ বছর কারাদণ্ড মতলব উত্তরে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন

নাগরপুরের দুই সাংবাদিক পেলেন বিশেষ সম্মাননা স্বারক

Lovelu / ৪৩৯ Time View
Update : সোমবার, ২০ মার্চ, ২০২৩

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ও ৩য় বর্ষে পদার্পণ অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক দেওয়া হয়। সোমবার (২০ শে মার্চ) সকালে যশোরের অভয়নগরের নওয়াপাড়ার আকিজ দরবার হলে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া।

অনুষ্ঠানে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুমন সরদারের সভাপতিত্বে কেন্দ্রীয় মাস্টার আমিনুর রহমান ও রেজোয়ান হোসেন রাজার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আসিফুর রহমান তোতা।

এর আগে বেলুন উড়িয়ে ও কেক কেটে ২য় প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন, বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান শেখ শিহাব উদ্দিন রুবেল, যুগ্ম মহাসচিব নুর আলমগীর হোসেন অনু, সহ সম্পাদক সুব্রত শর্মা, মো. রমজান আলী, রকিবুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কৃষিবিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম, নির্বাহী সদস্য সামিউল আলম, আনোয়ার হোসেন, খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সহসভাপতি মোড়ল মুজিবুর রহমান, শেখ সেকেন্দার আলী, কেন্দ্রীয় কমিটিসহ বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের ২য় পর্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ও সংগঠনের জন্য অবদান রাখায় কেন্দ্রীয় কমিটির সহকারি সম্পাদক, সিনিয়র সাংবাদিক মোঃ আমজাদ হোসেন রতন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডা. এম এ মান্নান সহ কয়েকজন সাংবাদিককে সম্মাননা স্বারক উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে সারা দেশ থেকে ৪ শতাধিক সাংবাদিক উপস্থিত হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category