• রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Headline
৬০ টাকায় বিক্রি হচ্ছে আর্জেন্টিনার জার্সি  শ্রীনগরে নারীর অগ্রযাত্রা শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অর্থনীতির মূল চালিকা শক্তি আমাদের কৃষকরাঃ ইউএনও মাহমুদা কুলসুম মনি মতলব উত্তরে কলাবাগানের ঝোপ থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত মরদেহ উদ্ধার নিজেকে আদর্শ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবেঃ ড. জালাল উদ্দিন এমপি ১ দিনের সফরে মতলবে আসছেন ড.মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  মতলবে মাদকসহ আটক ফয়সাল মুন্সি শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত  আসামি সহ ৪জন গ্রেফতার  শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত মতলবে সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর দাফন সম্পন্ন 

আহ্বায়ক এম এ মান্নান সচিব মনির হোসেন

না’গঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

Lovelu / ৩৭০ Time View
Update : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার:

সাংগঠনিক কাঠামোতে নারায়ণগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে আহ্বায়ক এম এ মান্নান ভূঁইয়া (একুশের কাগজ) ও সদস্য সচিব মনির হোসেন (দৈনিক খবরপত্র) নির্বাচিত হয়েছেন।

৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন (মাই টিভি),এম এ এম সাগর (প্রেস নিউজ২৪ ডটকম), মোঃ সায়মন ইসলাম (দৈনিক মানব কন্ঠ), রিপন মাহমুদ আকাশ (দৈনিক নয়া দিগন্ত),আল মামুন খাঁন (নিউজ ব্যাংক২৪ ডটনেট), মেহেদী মঞ্জুর বকুল (বিপি নিউজ) ও মশিউর রহমান (খবর নারায়ণগঞ্জ ডটকম)। এছাড়াও নতুন সদস্য যাচাই-বাছাই কমিটির সদস্য মনোনীত করা হয়েছে- মাজহারুল ইসলাম মুন্না (নারায়ণগঞ্জ বুলেটিন) ও জাহিদ হোসেন ( খবর নারায়ণগঞ্জ) কে।

১৭ সেপ্টেম্বর শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাধবীলতা সিটি প্লাজায় অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। আহ্বায়ক কমিটি আগামী ৩ মাসের জন্য নির্বাচিত করা হয় এবং নির্বাহী কমিটি গঠনের জন্য ডিসেম্বরে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলে সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান। পরিশেষে নতুন আহবায়ক কমিটি সকল সদস্যদের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং অনলাইন নিউজ পোর্টাল সহ সকল সাংবাদিকের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category