• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

নকলায় ৮ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

Lovelu / ২৭৩ Time View
Update : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

মো: ফিরোজ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের নকলায় মাদকব্যবসায়ীকে ধরতে গিয়ে মাদকব্যবসায়ীর সাথে পুলিশের ধস্তাধস্তিতে মাদক ব্যবসায়ীসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছে। ৮ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী পিন্টু মিয়া (৩৫) কে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে ২২ জুলাই শনিবার বিকেলে নকলা পৌরসভার ফেরুষা মহল্লায়।পিন্টু নকলা পৌরসভার ফেরুষা মহল্লা ময়দান আলীর ছেলে।

আহত সকলেই নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাধীন রয়েছেন। পরে পিন্টুকে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য পুলিশ পাহারায় শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত জানান গোপন সংবাদের ভিত্তিতে পিন্টুর বাড়িতে অভিযান চালানো হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে পিন্টুর সহযোগি আফরোজা বেগম ওরফে কবিতা (২৮) পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত, সদস্য সেলিম আহমেদ ও মাহমুদুল হাসান। পুলিশ পিন্টুকে আটক করার সময় তার হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় হলুদ রঙের কচটেপ দিয়ে মোড়ানে ৪টি প্যাকেটে ৮ কেজি গাঁজা উদ্ধার করে।

পালিয়ে যাওয়া আফরোজার বাড়ি বানেশ্বর্দী ইউনিয়নের ভুরদী গ্রামে। তাঁর স্বামীর নাম স্বপন মিয়া। বর্তমানে সে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় বাস করে।

রাতে পিন্টুকে সাথে নিয়ে পুলিশ আফরোজাকে গ্রেপ্তার করতে জালালপুর মহল্লার ম্যানেজার মার্কেট এলাকায় যায়। সেখানে সিএনজি থেকে নামানোর সময় পিন্টু দৌঁড়ে পালাতে চেষ্টা করলেও পালাতে সক্ষম হয়নি।

এসময় পুলিশের সাথে নতুন করে ধস্তাধস্তির একপর্যায়ে পিন্টু, উপরিদর্শক (এসআই) পু্লক চন্দ্র রায় ও পুলিশ সদস্য সুকান্ত দাস সড়কের নীচে পড়ে গিয়ে আহত হন। পরে পথচারীদের চেষ্টায় তাঁদেরকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এব্যাপারে নকলা থানায় নিয়মিত মাদক মামলা হয়েছে। সুস্থ্য হলে পিন্টুকে আদালতে হাজির করা হবে। আফরোজাকে গ্রেপ্তারে অভিযান অভিযান অব্যাহত রয়েছে ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category