• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Headline
চাঁদপুরে তারেক রহমানের জনসভায় মতলব উত্তরের নেতাকর্মীদের লঞ্চযাত্রা ও অংশগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই চাঁদপুরে ইপিজেড স্থাপনের উদ্যোগ নেওয়া হবেঃ প্রধানমন্ত্রী  ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হলেন আব্দুল আজিজ কোরবানির পশুর কোনো সংকটের আশঙ্কা নেই — মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী  মতলব উত্তরের মেঘনা পাড়ে রাসেল ভাইপার কামড় খেয়ে সাপ নিয়ে বাড়িতে যুবক কেএফটি কলেজিয়েট স্কুল ডিবেট ক্লাবের ‘ডিবেটার হান্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন প্রতি পরিবার থেকে আমরা মাদকে না বলি, তাহলে মাদক নিমূল হয়ে যাবে: ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি  শ্রীনগরে উৎসব মুখর পরিবেশে  বাংলা নববর্ষ উদযাপন মতলব দক্ষিণে প্রশাসনের বর্ণিল আয়োজনে বর্ষবরণ উদযাপিত মতলব উত্তরে উৎসবমুখর বাংলা নববর্ষ উদযাপন 

নকলায় সামছুল হক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা

Lovelu / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

মো. ফিরোজ উদ্দিন,নকলা, শেরপুর :

শেরপুরের নকলায় ৩নং উরফা ইউনিয়নের প্রাণকেন্দ্রে, রাণীশিমুল গ্রামে অবস্থিত, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত ১৯ ও ২০ মার্চ, সোম ও মঙ্গল বার সকাল থেকে দুই দিন ব্যাপী অত্র বিদ্যালয় মাঠে , বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্ম কাহিনী ও দীর্ঘ ৯ মাস মহান মুক্তিযুদ্ধের কারণ ও ফলাফল বিশ্লেষণ শীর্ষক আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের ধারনা দেওয়ার মাধ্যমে অনুপ্রাণিত করা হয় । আলোচনার পূর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিদের পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সামছুল হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ ছামিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ আতাউর রহমান।

এসময় অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশেদুজ্জামান, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনালুল ইসলাম মন্ডল, মোঃ সাখাওয়াত হোসেন রাজু, মোঃ মানিকুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও সার্বিক তত্তাবধানে ছিলেন সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বি.এস.সি, জান্নাতুল ফেরদৌসী মেরিনা, মাহমুদা আক্তার রিমা, ইসরাত জাহান ইতি ও রোমানা আক্তার, প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো: আতাউর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। যেভাবে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মানুষ এই দেশের মাটিকে ভালোবেসে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং প্রাণপণ যুদ্ধ করে দেশকে রক্ষা করেছেন, ঠিক সেভাবেই আমাদের তরুণ প্রজন্মকে দেশের স্বাধীনতা রক্ষায়, উন্নয়ন পরিক্রমার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category