মো: ফিরোজ উদ্দিন, নকলা উপজেলা প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার মানবতার দুয়ার স্বেচ্ছাসেবী সংগঠন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় গরীব,অসহায়,নিন্ম আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৯ এপ্রিল বুধবারবিকেলে ওই উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাউয়ের চাউল, চিনি, নুডুলস, সেমাই ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তাসনিমুল হাসান নির্ভীক, সহ সভাপতি কামরুজ্জামান মিয়া,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নাজিম,স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আরিফ সরকার,আপ্যায়ণ সম্পাদক উমর ফারুক,মানবতার দুয়ার এর পৌর শাখার সাধারণ সম্পাদক কাজল হাসান তন্ময়,যুগ্ন সাধারণ সম্পাদক সাগর আহমেদ,ধর্ম বিষয়ক সম্পাদক আলামিন সাইফিসহ অন্যান্য সদস্য এবং শুভাকাঙ্ক্ষীগণ।
সংগঠন এর সভাপতি তার বক্তব্যে বলেন, মানবতার দুয়ার একটা সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের মানবিক কাজ গুলো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
তিনি সেই সাথে দেশবাসীকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।