মো: ফিরোজ উদ্দিন, নকলা উপজেলা প্রতিনিধি:
শেরপুরের নকলায় বৃষ্টি চলাকালীন সময় মরিচ তুলতে গিয়ে বজ্রপাতে লিজান (২৮) নামের এক মহিলা মৃত্যু হয়েছে ।
০৪ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের চরভাবনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিজান খোকা মিয়ার মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১২ টার সময় বাড়ির পাশে লিজান জমিতে গিয়েছিল কাঁচামরিচ তুলতে। এ সময় বজ্রপাতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানায়, মঙ্গলবার দুপুরে হাসপাতালে লিজান নামের এক মহিলাকে আনা হয়। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করছি বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা গিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন জানান, নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।