মো: ফিরোজ উদ্দিন, নকলা:
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ রবিবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: হাফিজুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রফিকুল ইসলাম সোহেল, সাংগঠনিক সম্পাদক মো: আব্দুর রশিদ সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছামিউল হক মুক্তার সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদি, উপজেলার বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীগণ এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।