মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় পি.কে. মিনিভার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।১৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ওই খেলা হয়।
ফাইনাল খেলার আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ মো. বোরহান উদ্দিন।
এসময় ৬ নং পাঠাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু হামজা কনক,নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. কামরুল হাসান, উপজেলা ছাত্রলীগের সদস্য সাদেকুর রহমান বাবু,মনিরুজ্জামান চন্দন প্রমুখ।
ফাইনাল খেলার অংশগ্রহণকারী দল কাজাইকাটা ফুটবল একাদশ ও চন্দ্রকোনা শেখ রাসেল ফুটবল একাদশ। দীর্ঘ এক ঘন্টা খেলায় কোন গোল না হওয়ায় ট্রাইবেগারে চন্দ্রকোনা শেখ রাসেল ফুটবল একাদশ ১ -০ গোলে বিজয়ী হয়।
বিজয়ীদের ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন ও রানার্সআপদের ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে প্রদান করা হয়। ১৮ তারিখ শনিবার বিকেলে ৩য় স্থান নির্ধারনী খেলা হবে। অংশগ্রহণকারী দল টালকী ফুটবল একাদশ ও পলাশকান্দী ফুটবল একাদশ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নকলা প্রেসক্লাবের সভাপতি ও ১ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি এ.এম. ফিরোজ।