এ.এম. ফিরোজ,শেরপুর:
শেরপুরের নকলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ মার্চ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, নকলা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ,চন্দ্রকোণা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান গেন্দু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, জেলা পরিষদ সদস্য ছোনোয়ার হোসেন ছানু,উপজেলা পরিষদের মহিলা ভাইস চপয়ারম্যান ফরিদা ইয়াসমিন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দা সানজিদা রহমানসহ স্থানীয় সাংবাদিকগণ। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা তারেক আজিজ।