• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
Headline
ভৈরবের কচুরিপানা সরিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিলেন যশোরের উষা আড়াই হাজার বন্ধু নিয়ে চুরাশিয়ান বাংলাদেশের দ্বিতীয় মহামিলন মেলা মাদকের টাকার জন্য ছেলের হাতে মা খুন : খুনি ছেলেসহ গ্রেপ্তার-৩ ধুবিলবাসীর ভালোবাসা দোয়া ও ভোট চাইছেন প্রার্থী সহন মতলব উত্তরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন উদ্বোধন শ্রীনগরে আল-আমিন ইসলামিয়া মাদ্রাসার অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত কুমিল্লায় ১৮ ও ১৯ নভেম্বর দুই দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা, তিন মন্দিরে বর্ণাঢ্য আয়োজন সলঙ্গায় মহাসড়কে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে ২জন নিহত কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটক দুই আসামির ১০ বছর করে কারাদণ্ড রায়গঞ্জে অবৈধ সার মজুত ও বিক্রির অপরাধে রিয়া ট্রেডার্সকে জরিমানা

দৈনিক তৃতীয় মাত্রার বিভাগীয় রংপুর ব্যুরো অফিস সৈয়দপুরে উদ্বোধন

Lovelu / ২০৪ Time View
Update : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

মোঃআমির হোসেন,সৈয়দপুরঃ

নীলফামারী জেলার সৈয়দপুরে আজ ১৩ই জানুয়ারি রোজ শনিবার স্থানীয় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার বিভাগীয় ব্যুরো অফিস উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এ সময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দৈনিক তৃতীয় মাত্রার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তৈবুর রহমান তামিম।
উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত নীলফামারী-৪ সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম সিদ্দিক এ সময় জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এর অগ্রযাত্রায় এগিয়ে নিতে তিনি সৈয়দপুর-কিশোরগঞ্জ এর বিভিন্ন উন্নয়নের কথা বলেন এবং তিনি আরও বলেন সৈয়দপুরে খুব শিগগিরই রেলওয়ে মেডিকেল কলেজ এবং আঞ্চলিক বিমানবন্দর এর জমি সম্প্রসারণের কাজ শুরু হবে পরিশেষে তিনি দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উন্নতি কামনা করেন।

রবিন সিদ্দিকির সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব রফিকুল ইসলাম বাবু,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মহসিনুল হক, সৈয়দপুর জাতীয় পার্টির আহ্বায়ক জনাব আলতাফ হোসেন,দৈনিক প্রথম আলো সৈয়দপুর,পার্বতীপুর প্রতিনিধি জনাব এম আর আলম ঝন্টু।

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার জেলা উপজেলা প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দপুর কাইটস একাডেমির সহকারী শিক্ষিকা মোছা:শারমিন আক্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category